দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে উষ্ণ ও শুষ্ক হাওয়ার প্রবাহ বন্ধ হয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের পক্ষে বিষয়টি ইতিবাচক বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশে মেঘের আনাগোনা বেড়েছে। কলকাতা সহ দু’-একটি জেলায় ছিঁটেফোঁটা বৃষ্টিও হয়।
গত শেষে উত্তরবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। এখন ইসলামপুর পর্যন্ত এসে আটকে রয়েছে। তবে এবার সুখবর দিয়ে IMD. জানিয়েছে, শুক্রবারই দক্ষিণবঙ্গে ঢুকে যাচ্ছে বর্ষা। তার আগে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। যদিও বৃহস্পতিবারও বৃষ্টির হবে না কলকাতায়। তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছু দিন।
আজ হালকা বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায়। এখনই ভারী বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গে। ২৩ জুনের পর দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা।







