গরমের তীব্রতায় শুধুমাত্র বাংলার মানুষই যে ভুগছে এমনটা নয়। একই সঙ্গে গরমের জালায় জলছে দিল্লির মানুষ। ভারতবর্ষ জুড়ে গরমের দাপটে বাড়ছে অস্বস্তি। ইতিমধ্যেই ভারতবর্ষের রাজধানীতে প্রাণ হারিয়েছে ২০ জন। এছাড়াও এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছে বেশ কয়েকজন।
দিল্লি হলো ভারতবর্ষের রাজধানী। এবার সেখানেই উঠে এলো চূড়ান্ত দুর্ভোগের ছবি। দেশের মধ্যে একাধিক রাজ্যে চলছে তাপপ্রবাহের সর্তকতা। এই গরমের অস্বস্তির মধ্যে দিল্লির বুকে দেখা দিল চরম জল সংকট। এরই মধ্যে দুই দিনে প্রাণ হারিয়েছে ৫ জন। তিনটে হাসপাতাল মিলিয়ে এখনো পর্যন্ত সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০। এছাড়াও এখনো পর্যন্ত হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে প্রায় ১২ জন।
চরম তাপপ্রবাহের জেরে হিটস্ট্রোক হওয়ার আশঙ্কা আগের তুলনায় ৬০-৭০ শতাংশ বেড়েছে। এমনকি রোগীদের মধ্যে মাল্টি অরগ্যান ফেলিওর হওয়ার প্রবণতাও বৃদ্ধি হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্ট তার জন্য গাইডলাইন প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে দুপুর ১২ টা থেকে ৩টে বাড়ি থেকে না বেরোতে। পাশাপাশি বেশি করে জল খেতেও বলেছে চিকিৎসক মহল। তবে দিল্লির বুকে সেই জলের সংকট প্রবল দেখা দিয়েছে।
তিব্র গরমের মধ্যেই জলের সংকটের মধ্যে পরে প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে সাধারন মানুষের। তবে এই বিষয়ে এবার নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর। হিট স্ট্রোকে আক্রান্তরা যাতে পর্যাপ্ত চিকিৎসা পায়ে তার জন্য আলাদা করে ‘হিটওয়েব ইউনিট’ তৈরির নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। এবার রেকর্ড পরিমান তাপমাত্রা বেড়েছে। কারণ এবার পার্বত্য অঞ্চলগুলিতেও পারদ উঠেছে ৪০ ডিগ্রির ওপরে। উত্তরাখণ্ড, হিমাচলের শৈলশহরগুলিরও গরম থেকে রেহাই নেই। মুসৌরি, দেরাদুন, নৈনিতালে তাপমাত্রা ৪৩ ডিগ্রি পার করেছে। এছাড়াও হিমাচল প্রদেশ ও জম্মুতে পারদ উঠেছে প্রায় ৪৪ ডিগ্রি।






