অনেকেই আছেন যারা ফুল পছন্দ করেন না। আবার অনেকেই আছেন যারা খুব বেশি ফুল পছন্দ করেন। এবং ফুল দিয়ে ঘর সাজাতে ভালোবাসেন সেটা বসার ঘর হোক কিংবা শোবার ঘরে নানা রকমের ফুলের গন্ধ ছড়িয়ে পড়লে মন্দ লাগে না! আগেকার দিনে ঘর সাজানোর অন্যতম উপকরণ ছিল বাগানের তাজা ফুল। শুধু মাত্র আগেকার দিনেই না এখনও ঘরসজ্জার ফ্যাশনে এর ব্যতিক্রম ঘটেনি। ফুল ঘরের শোভা বাড়ানোর পাশাপাশি, মনও ভাল রাখে। বাজার থেকে টাটকা ফুল কিনে তো আনলেন, তবে দিন দুয়েকের মধ্যেই সেই ফুল শুকিয়ে যায়। কী ভাবে দীর্ঘ দিন তাজা থাকবে রাখবেন ফুল? জানুন,,,
১/ ফুলদানি যেন পরিষ্কার থাকে। ফুলদানির ভিতরে সাবান থাকলে ফুলগুলি তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে। তাই সে দিকে অবশ্যই নজর দিন।
২/ ফুলদানিতে ফুল রাখার সময়ে যে জল রাখেন, তাতে সামান্য পরিমাণ লবণ মিশিয়ে দিতে পারেন। এতে ফুল বেশ কিছুদিন তরতাজা থাকবে।
৩/ ফুলদানিতে ফুল রাখার আগে কখনও ফুলের কাণ্ড ছোট করে কাটবেন না। তবে নরম কাণ্ডের ফুল হলে সেগুলোকে ছোট করে কাটতে পারেন। তবে খেয়াল রাখতে হবে পুরো কাণ্ডটি যেন জলে ডুবে না থাকে।
৪/ ফুলের মধ্যে মাঝেমাঝে একটু জল স্প্রে করে নিন। এতে ফুলগুলো ফ্রেশ থাকবে।
৫/ ফুলদানি এমন জায়গায় রাখুন, যেখানে সূর্যের আলো পৌঁছায়। কারন আলো ও বাতাস পেলে ফুলদানি ফুল অনেক দিন পর্যন্ত ফুল গুলি ভালো থাকবে। অন্তত এক সপ্তাহ ফুলগুলি তরতাজা থাকবে।






