রাজনৈতিক মহলে দেখা গেছে বারংবার রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের ধাক্কা খেতে। রাজ্য রাজনীতিতে বারংবার বিতর্ক উঠে সিবিআই তদন্তকে কেন্দ্র করে। যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবার কঠোর অবস্থান গ্রহণ করেছে। সেই বিষয় বুধবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বড় জয় পেল রাজ্য সরকার।
পশ্চিমবঙ্গের যেকোনো ঘটনা ঘটলেই সকলে মিলে সিবিআই তদন্তে দাবি জানায়। এমনকি তা নিয়ে বারংবার কোর্টের কাছেও জানানো হয়। সেই নিয়ে এবার কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। রেশন দুর্নীতি, জমি দখল থেকে শুরু করে গরু পাচার কান্ড কিংবা সন্দেশখালি সমস্ত ঘটনার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত। তবে এখনো পর্যন্ত সেই সমস্ত ঘটনার তদন্ত শেষ হয়নি। সেই বিষয় রাজনৈতিক মহলে একাধিকবার প্রশ্ন উঠেছে।
গত ৮ মে দু’পক্ষের শুনানি শেষে রায়দান সংরক্ষিত রাখে সুপ্রিম কোর্ট। এরপর আজ বিচারপতি বি আর গাভাই, বিচারপতি ও বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ এই রায় দানের প্রক্রিয়া সম্পন্ন হয়। সম্প্রতি মমতা সরকার সুপ্রিম কোর্টে সিবিআই (CBI) তদন্তের বিরুদ্ধে দায়ের করা পিটিশনে একটি মামলা দায়ের করেছিল, যেখানে বলা হয়েছিল যে রাজ্য সিবিআই তদন্তের সাধারণ সম্মতি প্রত্যাহার করা সত্ত্বেও সিবিআই সেখানে তদন্ত করছে। এবার সেই বিষয় নিয়ে বিবেচনা করতে বলেছে সুপ্রিম কোর্ট। একই রায় বহাল রাখল সুপ্রিম কোর্ট।
এই মামলায় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের আবেদন নাকি শোনার যোগ্য নয়। তাই তারা আপত্তি করে। তবে সুপ্রিম কোর্টের কাছে সেই আপত্তি ধোপে টিকলো না। কার্যত তা প্রত্যাখ্যান করল উচ্চ আদালত। যেখানে মুখ থুবরে পরল কেন্দ্রীয় সরকার। পশ্চিমবঙ্গের এই মামলাটি গ্রহণ করে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, পশ্চিমবঙ্গের মামলা আইন মেনেই শীর্ষ আদালতে এগোবে। আগস্টে বিষয়গুলো গঠন করা হবে। সেপ্টেম্বরে এই মামলার শুনানির দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট।







