Uncategorizedরাজ্য

রাজ্য সরকারের তরফে বিদ্যুৎ বিলে ৩০০ টাকা পর্যন্ত ছাড়, প্রকল্পের লাভ পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের Hasir Alo প্রকল্পের মাধ্যমে রাজ্যের বাসিন্দাদের বিদ্যুৎ বিলের উপর প্রায় ৩০০ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। রাজ্য সরকারের তরফ থেকে হাসির আলো প্রকল্পটি শুরু করা হয় ২০২০ সালে।

এই প্রকল্পের আওতায় থাকা রাজ্যের বাসিন্দারা তিন মাসে ৭৫ ইউনিট বিদ্যুৎ পেয়ে থাকেন বিনামূল্যে। যা ৭৫ ইউনিট বিদ্যুতের খরচ হিসাব অনুযায়ী দাঁড়ায় প্রায় ৩০০ টাকা।

যাদের প্রতি মাসে ২৫ ইউনিট অর্থাৎ তিন মাসে ৭৫ ইউনিট বিদ্যুৎ খরচ হয় তারা এই প্রকল্পের আওতায় আসার জন্য আবেদন জানাতে পারবেন। এই প্রকল্পের আওতায় এলে ওই সকল পরিবারের সদস্যদের বিদ্যুতের জন্য কোন টাকা খরচ করতে হবে না। তবে মনে রাখতে হবে যাতে বিদ্যুৎ বিল যেন তিন মাসে ৭৫ ইউনিটের মধ্যেই হয়।

এই প্রকল্পের সুবিধা প্রায় ৪ বছরের বেশি সময় ধরে লক্ষ লক্ষ মানুষ পাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.