রাজ্য

মুম্বই সফরে মুখ্যমন্ত্রী, আম্বানির বিয়ের আমন্ত্রণের পাশাপাশি বর্তমান একাধিক কর্মসূচি

আম্বানি পরিবারের ছোট ছেলে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠান নিয়ে চর্চা এখন তুঙ্গে। এবার বৃহস্পতিবার কলকাতা থেকে মুম্বইয়ে উড়ে গেলেন মমতা বন্দোপাধ্যায়। আগামীকাল যোগ দেবেন বিয়েতে, জানালেন স্বয়ং।

উল্লেখ্য, কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে মুম্বই পাড়ি দেন বাংলার মুখ্যমন্ত্রী। সরকারি সূত্র অনুযায়ী, এদিন বিকেলের আগেই মুম্বই পৌঁছন মমতা। আজ, মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের একটি হোটেলে থাকছেন তিনি। ১২ জুলাই সন্ধ্যে নাগাদ বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও সেন্টারে উক্ত অনুষ্ঠানে তাঁর যোগদান করার কথা।

তবে, আম্বানিদের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি একাধিক রাজনৈতিক কর্মসূচিও রয়েছে তৃণমূলনেত্রীর। শোনা যাচ্ছে, মুম্বইয়ে উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করতে পারেন মমতা। সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবারই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.