এনএইচ ৩১ জলঢাকা নদীর পাশাপাশি তিস্তার মেখলিগঞ্জ বাংলাদেশ বর্ডার পর্যন্ত অসংরক্ষিত এলাকায় আজও জারি রয়েছে লাল সর্তকতা।পাশাপাশি জলঢাকা নদীতে সংরক্ষিত এলাকায়ও রয়েছে লাল সর্তকতা। অপরদিকে তিস্তা দোমোহানিতে অসংরক্ষিত এলাকায় হলুদ সতর্কতা রয়েছে বলে সেন্ট্রাল ফ্ল্যড কন্ট্রোল রুম জলপাইগুড়ি সূত্রে বৃহস্পতিবার সকালে জানা যায়।
আজ গজলডোবা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ কিছুটা কম।
আজ সকাল ছটায় জলপাইগুড়ি গজলডোবা তিস্তা ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ১৩৫২.১০ কিউমেক এবং সকাল ৭ টায় ৮৬১.৪৪ কিউমেক।
বৃহস্পতিবার সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি জলপাইগুড়ি জেলা জুড়ে ।
একটানা বৃষ্টির জেরে আজও বেশ কিছু এলাকায় জল জমার খবর রয়েছে। বাসিন্দারা চরম সমস্যায়।







