আবহাওয়া

গরম বাড়ার সঙ্গে সঙ্গে, বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছেন আবহাওয়া দপ্তর, তা কী বলছে আবহাওয়া দেখেনিন

এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উষ্ণতার পারদ ঊর্ধ্বমুখী।‌ যদিও ভোরের দিকে ও বিকেলের দিকে আবহাওয়া মনোরম। তবে ঘড়ির কাঁটা যত এক ঘর করে এগোচ্ছে তাপমাত্রা ততোই বৃদ্ধি পাচ্ছে।

দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গের গতকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন হাওয়া অফিস। আগামী পাঁচ দিনে ক্রমশ তাপমাত্রা বাড়তে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে। সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের।
বেশ কিছুটা তাপমাত্রা বেড়েছে কলকাতায়। ক্রমশ বাড়বে সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রা। শুক্রবার হোলির দিনের আগেই ৩৫ ডিগ্রি থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে চড়তে পারে পারদ।দক্ষিণ ভারতে প্রবল বৃষ্টির আশঙ্কা। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু পন্ডিচেরি ও করাই কাল এলাকায়। ভারী বৃষ্টি হবে কেরালা ও মাহেতে এবং অরুণাচল প্রদেশে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৩৪ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.