অদ্ভুত ঘটনায় চাঞ্চল্য সমাজমাধ্যমে একটি ১১ বছরের ছেলে ঘরে খেলার ছলে গিলে ফেলেছিল একটা ১০০ গ্রামের সোনার বার। আর তারপরেই তাঁর পেট ফুলে গেল অনেকটা। বাবা-মাকে সেই কথা জানাতেই চিন্তিত পড়েন তারা। কারণ পেট ফুললেও কোনও ব্যথা-যন্ত্রণার কথা বলেনা ওই ছেলেটি।
ফলে দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনা চিনের জিয়াংসু প্রদেশের। ছেলেটির নাম কুইয়ান। তাঁর বাবা-মা এই অযথা পেট ফোলার জেরে তাঁকে নিয়ে যান সুঝোউ বিশ্ববিদ্যালয়ের অনুমোদনপুষ্ট শিশু হাসপাতালে।
চিকিৎসকেরা সেই ছেলেটির পেটের একটি এক্স-রেতে দেখেন ছেলেটির অন্ত্রে আটকে আছে ভারী কোনও ধাতব পদার্থ। আরও পরীক্ষায় দেখা যায় এই পদার্থটি ১০০ গ্রাম ওজনের আস্ত সোনার বার। প্রাথমিকভাবে মেডিকেল টিম ওষুধ দিয়ে সার্জারি না করে এই সমস্যার সমাধান করতে চায় কিন্তু দু-দিন পরে দেখা গেল সেই সোনার বারটি একটুও নড়েনি। এর ফলেই দুশ্চিন্তা বাড়ে কারণ এই সোনার বারের জেরে অন্ত্রের পথ আটকে যেতে পারে।
ঝুঁকি নিয়েই চিকিৎসকেরা এন্ডোস্কোপিক সার্জারি করার সিদ্ধান্ত নেন। দুইজন সার্জন এই সার্জারিটি করেছেন এবং ৩০ মিনিটের মধ্যেই তা সফল হয়। কোনওরকম সমস্যা ছাড়াই সেই সোনার বার পেট থেকে বের করা হয়। চিকিৎসকরা জানান যে ওই সোনার বারের কারণে ছেলেটির পাচনতন্ত্রে কোনো দীর্ঘমেয়াদি ক্ষতি হয়নি। তার কিছুক্ষণের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।







