এবার পালটা আঘাত পালা! পহেলগাঁও হামলার সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ২৪ ঘন্টার মধ্যে জম্মু ও কাশ্মীরের বারামুলায় সেনা অভিযানে শেষ করে দেওয়া হল দুই জঙ্গিকে। বুধবার সকালে ভারতীয় সেনার চিনার কর্পস ব্যাটেলিয়ানের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে এই তথ্য প্রকাশ করা হয়। জানানো হয়, অনুপ্রবেশের প্রচেষ্টার সময় সেনার সাথে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ওই দুই জঙ্গির।মৃত জঙ্গিদের কাছ থেকে মিলেছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র।
সূত্রের খবর, বুধবার সকালে জানা গিয়েছিল বারামুলা জেলার উরি নালা অঞ্চলে বেশ কিছু জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করছে। গোপন খবরের ভিত্তিতে অভিযানে নেমেছিল সেনা। নিরাপত্তাবাহিনী উপস্থিতি টের পেয়েই গুলি বর্ষণ শুরু করে জঙ্গিরা তাঁদের জবাবে সেনা গুলি চালায় সেনা। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াই চলার পর ২ জনের মৃত্যু হয় বলে খবর। মৃত জঙ্গিদের কাছ থেকে মিলল প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র।
জম্মু ও কাশ্মীরের মাটিতে এখনো পর্যন্ত সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা হয় গত মঙ্গলবার পহেলগাঁওতে। মঙ্গলবার বিকেলে জঙ্গিরা পহেলগাঁওয়ে এক রিসর্টে পর্যটকদের উপর হামলা চালায় । ধর্মীয় পরিচয় জেনে হামলা চালিয়েছে বলে দাবি জানায় প্রত্যক্ষদর্শীরা। স্থানীয় সূত্রে খবর, জঙ্গিরা সেখানে সেনার পোশাক পরে গিয়েছিল। সন্ত্রাসবাদীরা প্রায় ৪০ রাউন্ড গুলি চালায়। মূলত আক্রমণ করা হয়েছে অমুসলিমদের। ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে লস্করের টিআরএফ বা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। জানা যায়, এই সংগঠনটি পাকিস্তানের আইএসআই-এর মদতপুষ্ট। পাশাপাশি হামলার যুক্ত থাকা জঙ্গিরা বেশিরভাগই বিদেশি। সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পরিকল্পনা মাফিক এই হামলা চালিয়েছে। জঙ্গি হামলার ঘটনায় পাক যোগের ইঙ্গিত মিলেছে।







