বছরের শুরুতেই হামলা হয়েছিল সইফ আলি খান-এর ওপর। সেই কারণেই ভারত ছেড়ে কাতারে পাড়ি দেওয়ার কথা ভেবেছেন সইফ। কাতারের দোহায় একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন সইফ আলি খান ও করিনা কাপুর খান। মুম্বই এর পৈতৃক নিবাস ছাড়া আর কোনো বাড়ি ছিল না সইফ-করিনা’র। তাই এবার দোহার সেন্ট রেগিস মারসা আরবিয়া দ্বীপে নিজেদের জন্য একটি বাড়ি কিনেছেন দম্পতি।
এক সাক্ষাৎকারে সইফ জানিয়েছেন,” আমি এমন একটা জায়গা খুঁজছিলাম, যেটা ভারতের থেকে বেশি দূরেও হবে না, আবার একইসঙ্গে বিলাসবহুলও হবে। সেই সঙ্গে সেই জায়গাটায় নিরাপত্তাও থাকবে। ওখানে গিয়ে জায়গাটা সুরক্ষিত বলে মনে হয়েছে। একটা দ্বীপের মধ্যে আর একটা দ্বীপ তৈরি করে থাকার জায়গা, এই চিন্তাটাই দারুণ লেগেছিল এবং থাকার জন্য ঐ জায়গাটা খুবই ভালো। ওখানকার খাওয়া-দাওয়া জীবনযাত্রার মধ্যে একটি নিশ্চিন্তি রয়েছে। এই সমস্ত কারণ মাথায় রেখেই দোহা জায়গাটাকে বেছেছি।”







