আগামী রবিবার ২১শে জুলাইয়ের মহাসমাবেশ হতে চলেছে। তার আগে বিজেপির ঘরে ফাটল ধরলো তৃণমূল। পশ্চিম মেদিনীপুরের একাধিক বিধায়ক সহ অন্যান্য কর্মীরা পদ্ম শিবির থেকে ঘাস ফুলে যোগদান করলেন। শুক্রবার ব্রিগেডের শহীদ সমাবেশ নিয়ে মহা মিছিলের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব।
একুশে জুলাইয়ের শহীদ দিবস উপলক্ষে বিভিন্ন জায়গায় কর্মী সমর্থকেরা জমায়েত হচ্ছে। ডেবরা ব্লকের সংলগ্ন বাজারে সংগঠিত হয় তৃণমূল কংগ্রেসের মহামিছিল। সেই মিছিলে পা মিলিয়েছেন ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সীতেশ ধাড়া, ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সদস্য বিবেকানন্দ মুখার্জী, ডেবরা ব্লক আইএনটিটিইউসির সভাপতি সেখ সাবির আলি সহ অনান্যরা।
সেই মিছিলের নেতৃত্বে ছিলেন ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। আজ তার হাত ধরে বিজেপি থেকে তৃণমূলের সদস্য হলেন ৩ নং সত্যপুর অঞ্চলের বিজেপি নেতা দেবাশীষ প্রামানিক, সুভাষ কামিল্যা, অরুন দাস সহ আরো অনেকে।







