রাজ্য

ইডির হাতে গ্রেফতার হরিয়ানার কংগ্রেস বিধায়ক

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়ে চলেছে একাধিক বিরোধী নেতা। ২৪এর লোকসভা নির্বাচনের আগে থেকেই গ্রেফতার হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন থেকে শুরু করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সকলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছে। শনিবার সেই তালিকায় নাম লেখালো হারিয়ানার কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র পানওয়ার।

বর্তমানে জেল মুক্ত হয়েছে হেমন্ত সোরেন। তবে এখনো পর্যন্ত জেলেই থাকতে হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। এর আগে লোকসভা নির্বাচনের প্রচারের জন্য জেল মুক্ত হয়েছিলেন কেজরিওয়াল। তবে ফের ভোটের প্রক্রিয়া শেষ হতেই তিনি আবগারি দুর্নীতি মামলায় জেল হেফাজতেই ফিরে গেছে। আজ হরিয়ানার সুনিপাতের বিধায়ক সুরেন্দ্র পানওয়ারের বাড়িতে হানা দেয় ইডির আধিকারিকেরা।

এরপর বিধায়কের বাড়িতে দীর্ঘক্ষণ চলে ইডির তল্লাশি অভিযান। এরপর অবৈধ খনির মামলায়  ইডির হাতে গ্রেফতার হয় কংগ্রেস বিধায়ক সুরেন্দ্র পানওয়ার। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপা উত্তেজনা । এই গ্রেফতারি নিয়ে বৃদ্ধি হচ্ছে রাজনৈতিক পারদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.