দুর্গাপূজোয় ক্লাবগুলিকে সরকারি অনুদান আরো বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি ঘোষণা করেন এবছর দুর্গাপুজোয় কমিটিগুলি সরকারের কাছ থেকে ৬০ হাজার টাকার বদলে অনুদান পাবে, গড়ে ৮৫ হাজার টাকা করে। শুধু তাই না তিনি আগাম ঘোষণা করেন আগামী বছর এই অনুদান পেতে হবে এক লক্ষ টাকা। শুধু অনুদান বৃদ্ধি নয় বিদ্যুতের ছাড়েও উল্লেখযোগ্য ছাড়ের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ২০১১ সালে ক্ষমতায় আসার পর দুর্গাপূজা কমিটিগুলির আর্থিক অনুদান দেওয়া শুরু করেছিল রাজ্য সরকার। প্রথম এই আর্থিক অনুদান ২৫ হাজার টাকা দিয়ে শুরু হয়। এরপর করোনার অতি মারি পার হলে এই অনুদানের অংক দ্বিগুণ হয়ে যায়। ২০২২ সালে ১০ হাজার টাকা করে অনুদান বাড়ানো হয়। গত বছর ক্লাবগুলি ৭০ হাজার টাকা করে অনুদান পায়। সেই সঙ্গে গত বছর বিদ্যুৎ বিলে ছাড় মেলে ৬৬.৬৬ শতাংশ। এবছর মুখ্যমন্ত্রী ঘোষণা করেন বিদ্যুতের বিলে পুজো কমিটিগুলির ছাড় মিলবে ৭৫%। যেহেতু বিদ্যুতের মূল্য বৃদ্ধি ঘটেছে তাই তিনি এই ছাড়ের ব্যাপারে কথা বলেছেন সিইএসসি কর্তৃপক্ষ ও রাজ্যে বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে। দিন ক্লাবগুলি সঙ্গে বৈঠক করতে গিয়ে মুখ্যমন্ত্রী শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের নাম মুখে না নিয়ে সুজিত বসুকে সতর্ক করে দিয়ে বলেন এমন পুজো করা যাবে না যার জন্য এয়ারপোর্টে যান চলাচল যাওয়া বন্ধ হয়ে যায়। ক্লাবগুলিকে সতর্ক করে মুখ্যমন্ত্রীর ঘোষণা এমন লেজার শো বা এমন পুজো করবেন না সব ভিড় গিয়ে সেখানে জড়ো হয়। পুজো কমিটিগুলিকে একাধিক প্রবেশ এবং বাহির গেট করার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। এবছর রেড রোডে পুজোর কার্নিভালের দিন ধার্য হয় ১৫ অক্টোবর। পরের দিন লক্ষ্মীপূজো। তাই ওই দিন কলকাতায় এবং জেলায় জেলায় দুর্গাপুজোর কার্নিভাল হবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার মুখ্যমন্ত্রী আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কোন পুজো কমিটি গুলি কি থিম করছে এবং কোথায় কি রকম ভিড় হতে পারে তা নিয়ে আগাম তথ্য সংগ্রহ ও কমিটিগুলির সাথে কথা বলেই পুলিশি ব্যবস্থা করার জন্য রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার এবং কলকাতার পুলিশ কমিশনার বিনীত কুমার গোয়েলকে নির্দেশ দেন।
Read Next
November 3, 2026
দীপাবলিতে চা শ্রমিকদের জন্য বড় ঘোষণা, ৫০ কেজি চালের সঙ্গে মিলবে ৫ হাজার টাকা
November 3, 2026
পিছোতে পারে ২০২৭-এর মাধ্যমিক! ১৫ ফেব্রুয়ারির বদলে পরীক্ষা শুরুর প্রস্তাব ২ মার্চ
November 3, 2026
কালীপুজোয় রাতভর লোকাল ট্রেন! শিয়ালদহ থেকে কোন রুটে কখন ছাড়বে স্পেশাল, রইল সম্পূর্ণ সময়সূচি
November 3, 2026
আরএসএস-এর শতবর্ষ উদযাপনের পদযাত্রায় জোহোর সহ-প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু, তামিলনাড়ুতে ঘিরে রাজনৈতিক মহলে চর্চা
November 2, 2026
রাতের সোনারপুরে নারকীয় তাণ্ডব! স্বামীকে পিটিয়ে তাড়িয়ে বধূকে ‘গণধর্ষণ’, তটস্থ সুভাষগ্রাম
November 2, 2026
ইউনেস্কোর নাম ভাঙিয়ে দুর্নীতির তদন্তে নয়া মোড়, এবার লালবাজারে তলব ইন্দ্রনীল সেনের মেয়েকে
Related Articles
Check Also
Close
-
ইন্ডিয়া জোটের অনিশ্চয়তা প্রসঙ্গে ফের বিস্ফোরক দিলীপJanuary 27, 2024






