রাজ্যজুড়ে আলু ব্যবসায়ী সমিতির অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক, আর এরই প্রভাব পড়ল নদীয়ায় শান্তিপুরে আলুর বাজারে । প্রতিদিনই সেই বাজার গুলিতে লরি লরি আলু আসতো, কিন্তু হঠাৎই আলু ব্যবসায়ী সমিতির এই হঠাৎ সিদ্ধান্তে এখন মুখ থুবড়ে পড়েছে বাজার গুলি। বর্তমানে পঞ্চাশ টাকা প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে বাজারে। তাতেই নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তর। তবে আলু ব্যাবসায়ীরা জানাচ্ছেন বিগত দিনে তারা ৫ বস্তা করে দিনে আলু বিক্রি করতেন বর্তমানে আলুর যোগান না থাকায় আলু বিক্রি তো দূরের কথা মানুষ আলু নাম মাত্র কিনছে। আগে যে ব্যক্তি ২কেজি আলু কিনতেন তারা কিনছেন ২৫০ গ্রাম। ৫০ টাকা আলুর বাজার হওয়ায় এখন বিক্রিও সেরম নেই বাজারে।খুচরো আলু ব্যবসায়ীরা জানাচ্ছেন, এখন থেকে যেভাবে আলু ঢোকা বন্ধ হয়েছে তাতে করে দুই-একদিনের মধ্যে আরও দাম বাড়বে আলুর, আর সমস্যার সম্মুখীন হতে হবে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে মধ্যবিত্তের। ছোট বড় আলু ব্যবসায়ীরা সাফ জানিয়েছেন, এই ধর্মঘট অবিলম্বে তুলে নেয়া উচিত, না হলে যেমন বিপদে পড়বে সাধারন মানুষ তেমনি ব্যাপক ব্যবসায় ক্ষতি হবে তাদের। তবে এই আলুর দাম কমার জন্য সাধারণ মানুষ এই ধর্মঘটের বিরোধিতা করেছেন। তারা বলছেন এই ভাবে ৫০ টাকা করে আলু কেনা সাধারণ মানুষের কাছে অত্যন্ত অসুবিধের। তবে মুখ্যমন্ত্রীর গতকালের বক্তব্যে পর বাজারে আলু সস্তা হবে আশাবাদী তারা।
Read Next
October 30, 2026
NEET-এ প্রত্যাশিত র্যাঙ্ক না মেলায় মানসিক অবসাদ? হায়দরাবাদে বাড়ি থেকে উদ্ধার ২০ বছরের
October 30, 2026
কালীপুজোয় বাজি ফাটানোর সময়সীমা বেঁধে দিল রাজ্য, ফানুস ওড়াতেও লাগবে দমকলের অনুমতি
October 30, 2026
স্বামীর ধাক্কায়, বিক্ষত স্ত্রী। গাড়ী নিয়ে চড়াও, “বাইক-ট্যাক্সি”এর উপর।
October 29, 2026
রায়গঞ্জের সভা থেকে হামিদুল রহমানকে নিশানা শুভেন্দুর, পুরনো মামলা খোলার নির্দেশ
October 29, 2026
কালীপুজোর আগে বাজি ও ফানুসে কড়া বিধিনিষেধ, অবৈধ বিক্রি রুখতে পথে নামছে প্রশাসন
October 29, 2026
টেন্ডার দুর্নীতি থেকে পুজোর পাস বিক্রি, একাধিক অভিযোগে গ্রেফতার ইন্দ্রনীল সেন! ১২ দিনের পুলিশ হেফাজতের আর্জি
Related Articles
Check Also
Close







