চাঞ্চল্যকর ঘটনার ছবি ধরা পরলো বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের জামালপুরের বিডিও দপ্তরে। জালিয়াতিদের খপ্পরে পড়ে মোটা টাকা খোওয়ানোর ঘটনা হামেশাই শোনা যায় । এছাড়াও পরীক্ষা জালিয়াতি নির্বাচনে জালিয়াতি এসব কিছুকেই ছাপিয়ে গেল গাড়ি জালিয়াতি কান্ড তাও আবার যে সে গাড়ি নয় একদম খোদ সরকারি চালক দ্বারা চালিত গভারমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখা গাড়ি ,যা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক মহলে। গভারমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেখাগারি যা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক মহলে প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধীরা । সাদা যে চার চাকা গাড়িটিকে নিয়ে শোরগোল পড়েছে সেই গাড়িটি রক্ষা কর্তা জামালপুরের ডেভেলাপমেন্ট অফিস গাড়ির সামনে এবং পিছনে উভয় জায়গায় লাগানো রয়েছে গাড়ির নাম্বার প্লেট যার নাম্বার হল W G J 2585
গাড়ির সামনে এবং পিছনের বড় বড় অক্ষরে লেখা রয়েছে গভারমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল যা দেখে বোঝার উপায় নেই গাড়িটি সর্বাংশ জালিয়াতিতে ভরা। জামালপুর বিডি অফিসে গেলেই এই গাড়িটিকে দেখা যায় এবং সেই গাড়ির সরকারি চালক অনিল মুর্মু যেই গাড়িটি করেই জেলার বিভিন্ন সরকারি প্রশাসনিক কর্ম ক্ষেত্রে যাওয়ার জন্য ব্যবহৃত হয়। বিডিও অফিসে অন্দরমহলে খোঁজখবর নিয়ে জানা যায় যে একদা জামালপুর বিডিও অফিসের জন্য বরাদ্দ ছিল দুটি জিপ তার মধ্যে একটি গাড়ি বিকল হয়ে যাওয়ার কারণে অনেকদিন আগেই সেটিকে কাটাইয়ে পাঠিয়ে দেওয়া হয় ওই জিপ গাড়িটির পরিচিতি এখন শুধুমাত্র জামালপুর বিডিও অফিসের পুরনো নথিতেই রয়ে আছে। অপর বিকল একটি জিপ গাড়ি
এখন অস্তিত্ব জানান দিচ্ছে যেটিকে w g j 3135 এই গাড়িটি একজন সরকারি চালক দীনবন্ধু দে নামে বিডিও অফিসের একজন সরকারি চালক চালাতেন। অবসর গ্রহণের বেশ কিছুদিন পর তার মৃত্যু হয় জামালপুর বিডিও অফিসে একজনই এখন সরকারি চালক রয়েছেন যার নাম অনিল মুর্মু। তিনি wgj 2585 গাড়িটি চালান …..






