রাজ্য

সরকারি হাসপাতালে গাফিলতি! কলকাতা মেডিক্যালের সুপার অপসারিত, কড়া পদক্ষেপ নবান্নের

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে রোগী পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নে কড়া পদক্ষেপ নিল নবান্ন। বেড না পেয়ে রোগী ফেরানোর অভিযোগে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার চিকিৎসক অঞ্জন অধিকারীকে সরানো হয়েছে। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী, তাঁকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজে বদলি করা হয়েছে। আপাতত সুপারের দায়িত্ব সামলাবেন জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক চিকিৎসক শান্তনু সেন।

প্রশাসন সূত্রে খবর, সরকারি হাসপাতালে বেড নিয়ে দীর্ঘদিন ধরেই দালালরাজের অভিযোগ উঠছিল। ফাঁকা বেড থাকা সত্ত্বেও টাকার বিনিময়ে ভর্তি করানোর মতো অনিয়ম রুখতেই কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, রোগী পরিষেবায় কোনও গাফিলতি বরদাস্ত করা হবে না।

একই সঙ্গে কলকাতার পাঁচটি বড় সরকারি হাসপাতালের নিরাপত্তা ও পরিকাঠামো ঢেলে সাজানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে। দর্শনার্থীদের প্রবেশে কড়া নিয়ন্ত্রণ, হাসপাতালের ভিতরে বাইরের গাড়ি নিষিদ্ধ এবং সর্বত্র নজরদারি বাড়ানো হবে। পাশাপাশি নিরাপত্তারক্ষী, অ্যাম্বুল্যান্স চালক ও কর্মীদের পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.