বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন যেতে না যেতেই এক বড় দুর্ঘটনা ঘটে গেল দিলীপের গড়ে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে দিলীপ ঘোষের হয়ে পোলিং এজেন্ট এর দায়িত্ব সামলেছেন তিনি। হঠাৎই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, বিজেপির দাবি, তাদের পোলিং এজেন্টকে খুন করা হয় তার পর ঝুলিয়ে দেয়। অন্যদিকে, এলাকায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও যাতে মৃতের বাবা বলছেন, স্ত্রীয়ের সাথেই অশান্তির জেরে আত্মহত্যা করেছে ওই পোলিং এজেন্ট অভিজিৎ।
জানা গিয়েছে, মন্তেশ্বরের জামনা অঞ্চলের ১৬৮ নম্বর বুথের বিজেপির সভাপতি অভিজিৎ বুধবার রাত থেকে নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার ভোরে বাড়ি লাগোয়া খামারবাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় অভিজিতের দেহ দেখতে পান গ্রামবাসীরা। ভোটের পরেই বিজেপির বুথ এজেন্টের এ রকম অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মন্তেশ্বরে।
মন্তেশ্বর থানার পুলিশ অভিজিতের দেহ উদ্ধার করে নিয়ে যায়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। অন্য দিকে, বিজেপি কর্মী-সমর্থকেরা মন্তেশ্বর থানার সামনে হাজির হয়েছেন। কর্মসূচি রয়েছে থানা ঘেরাও করার। ক্রমশ উত্তপ্ত হচ্ছে পরিস্থিতি।
এই ঘটনায় পুলিশ সুপার আমনদীপ বলেন, ”পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তদন্ত শুরু হয়েছে।”







