অফিস টাইমে অনেক দূর দূরান্তে যথার্থ সময় গন্তব্যে পৌঁছানোর জন্য সাধারণ মানুষের অন্যতম ভরসার যানবাহন হলো ট্রেন। তবে রেল পরিষেবা বানানো তো হলে চরম ভোগান্তির শিকার হয় নিত্যযাত্রীদের। রক্ষণাবেক্ষণের কারণে রেল পরিষেবা ব্যাহত হচ্ছে বিভিন্ন রাজ্যে। পাশাপাশি দক্ষিণ পূর্ব রেলের একাধিক ট্রেন ইতিমধ্যেই বাতিল রয়েছে। সেই বাতিলের তালিকায় আরো কিছু ট্রেনের নাম যুক্ত হলো।
রেল পরিষেবা ব্যাহত হওয়ায় দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। চান্ডিল, গুন্ডা বিহার এবং মুরি স্টেশন গুলিতে একাধিক ট্রেন বাতিল থাকছে। ইতিমধ্যেই আদ্রা বিভাগে রেলের রক্ষণাবেক্ষণের কাজের কারণেই ট্রেন বন্ধ রয়েছে দক্ষিণ-পূর্ব রেল। চলতি মাসে ১১ থেকে ২৫ তারিখ পর্যন্ত বাতিল রয়েছে ১৪ টি ট্রেন। এবার সেই তালিকায় যোগ হল আরো চারটি ট্রেনের নাম। পাশাপাশি সংক্ষিপ্ত করা হয়েছে ৬টি ট্রেনের রুট। যাত্রীদের সুবিধার্থে পরিবর্তিত সময়সূচী অনুসরণ করার পরামর্শ রেল কর্তৃপক্ষর।
নতুন পুরনো মিলিয়ে যে ট্রেন গুলি বাতিল রয়েছে তার তালিকা বর্তমানে দীর্ঘ। সেই তালিকায় রয়েছে ১২৮৮৫/১২৮৮৬ শালিমার-ভোজুডিহ-শালিমার এক্সপ্রেস,১৮০৩৫/১৮০৩৬ খড়গপুর-হাতিয়া-খড়গপুর এক্সপ্রেস
৬৮০৯৫/৬৮০৯৬ ময়নাপুর-বাঁকুড়া-ময়নাপুর মেমু
৬৮১০১/৬৮১০২খড়গপুর-আদ্রা-খড়গপুর মেমু, ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু,
১৮০১৯/১৮০২০ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু, ৬৩৫৯৪/৬৩৫৯৩ আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু। এই বাতিলের তালিকায় নতুন করে চারটি ট্রেনের নাম সংযোজন হয়েছে সেই ট্রেনগুলির মধ্যে ২০ ও ২১ তারিখ বন্ধ থাকবে ১২৮৮৩/১২৮৮৪ হাওড়া-পুরী-হাওড়া এক্সপ্রেস, ১২৮৫৮ দীঘা-হাওড়া এক্সপ্রেস ও ২২৮৯৭ হাওড়া-দীঘা এক্সপ্রেস। পাশাপাশি শুধুমাত্র ২০ তারিখে বাতিল থাকছে ১২০২১/১২০২২ হাওড়া-ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস।







