সামনেই লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ৩ রাজ্য অর্থাৎ মধ্যপ্রদেশ,রাজস্থান ও ছত্রিশগড়ের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হতেই গেরুয়া ঝড়। আসন্ন লোকসভা নির্বাচনের আগে বড় জয়ে বঙ্গ বিজেপিতে আনন্দের জোয়ার বীরভূম জেলাতেও। কিছুদিন আগেও সিউড়িতে বিজেপির জেলা কার্যালয়ের সামনে ঢাক ঢোল বাদ্য সহকারে গেরুয়া আবির খেলা হয়েছিল।
এই বিজয় উল্লাসের শোভাযাত্রায় নেতৃত্ব দিয়েছিলেন বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চ্যাটার্জী,এছাড়াও সিউড়ি শহর বিজেপির একাধিক কার্যকর্তা সহ জেলার বিভিন্ন বিজেপি নেতা কর্মী সমর্থকরা।
আর এবার মোদীকে ক্ষমতাচ্যুত করতে ফের সক্রিয় হয়ে উঠেছে ইন্ডিয়া জোট। চলতি বছরের মধ্যেই আসন সমঝোতায় আসতে হবে বিরোধী দলগুলিকে। অর্থাত্ হাতে বেশি সময় বাকি নেই। গত মঙ্গলবার ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী কে হবেন, এই আলোচনা হয়েছে।বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধীর নাম সুপারিশ করেছেন। এছাড়াও আরও কয়েকজনের নাম ভাবা হয়েছে। কারা রয়েছেন সেই তালিকায়?







