জেলা

হাওড়া উলুবেরিয়ায় কচ্ছপের ছানা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে

বৃহস্পতিবার সকালে হাওড়া উলুবেরিয়া ১ নম্বর ওয়ার্ডের চক বানেখা গ্রামে একটি কচ্ছপের ছানা উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে উলবেরিয়া পুরসভার এক নম্বর ওয়ার্ডের চকবানেখা খ দক্ষিণ বরখান তলার একটি জলার পাশে এক কচ্ছপের ছানাকে কিলবিল করতে দেখে এলাকার যুবক মেহেবুব গায়েন। এরপর সযত্নে ওই কচ্ছপের ছানা টিকে তুলে এনে এলাকার বাসিন্দা রাজীব লস্কর কে জানায়। রাজিব বাবুর মাধ্যমে খবর দেওয়া হয় উলুবেরিয়া বনদপ্তরে। এদিন বিকেলে বনদপ্তরদের হাতে ওই কচ্ছপের ছানাটিকে তুলে দেওয়া হয় । এলাকার মানুষের এই ধরনের উদ্যোগে সাধুবাদ জানিয়েছে বনদপ্তর এর আধিকারিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.