কার্গিল বিজয়ের আজ ২৫ বছর! গোটা আজকের দিনটিকে স্মরণ করছেন। শহিদদের শ্রদ্ধা জানাচ্ছেন।
পাকিস্তান সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধে শহিদদের শ্রদ্ধা জানাতে কার্গিল যাবেন প্রধানমন্ত্রী। সময় কাটাবেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানদের সঙ্গে।
কিন্তু মনে আছে আজ থেকে ঠিক ২৫ বছর আগে কী ঘটেছিল? কীভাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে ভয়াবহ যুদ্ধ (25 Years of Kargil War) বাঁধে, জানেন? শুধু তাই নয়, সীমান্ত পেরিয়ে কীভাবে ভারতে ঢুকে পড়ে পাকিস্তানি সেনা? জানুন সেই ইতিহাস!
পাকিস্তান সেনা কার্গিলে ঘাঁটি বাঁধে। ১৯৯৯ সালের ৮ মে, পাকিস্তানের ষষ্ঠ নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রির ক্যাপ্টেন ইফতেখার এবং ল্যান্স হাবিলদার আব্দুল হাকিম ১২ জন পাক সেনাকে নিয়ে কার্গিলের আজম পোস্ট দখল করে ফেলে। সেখানে বেশ কয়েকজনের মেষ পালকের সঙ্গে দেখা হয় তাঁদের। প্রথমে তাদের বন্দি করে ফেলার ছক কষলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। আর তাতেই ঘুরে যায় মোড়।
ওই মেষ পালকরা সেখান থেকে ছাড়া পেতেই পুরো বিষয়টি নিরাপত্তার দায়িত্বে থাকা সেই সময়ের ভারতীয় সেনাবাহিনীর আধিকারিকরা। ঘটনার কথা জানা মাত্র পাক সেনাকে কড়া ভাষায় জবাব দেয় ভারত। তৎকালীন সরকারকে পুরো বিষয়টি জানানো হয়। একেবারে ফ্রি হ্যান্ড দেওয়া হয় বাহিনী। পাকসেনা জবাব দিতে ‘অপারেশন বিজয়’ শুরু হয়। কার্গিল যুদ্ধ প্রথম দিকে ভারতের জন্য খুব কঠিন হয়ে দাঁড়িয়েছিল।
উঁচুতে বসে থাকা পাক সেনার কাছে বারবার ধাক্কা খেতে হচ্ছিল। শহিদ হতে হয়েছিল একের পর এক জওয়ানকে। যদি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয় বিতর্কিত বোফোর্স কামানএবং ভারতীয় বায়ুসেনা। বোফর্স কামানের তোপের মুখে একের পর এক পাকিস্তানি পোস্ট গুঁড়িয়ে যেতে শুরু করে।
পিছু হটতে থাকে পাকিস্তান
মাসের পর মাস চলতে থাকা কার্গিল যুদ্ধে (25 Years of Kargil War) ভারত অনেক কিছু হারায়। কিন্ত্যুয় কঠিন লড়াইয়ে পাকিস্তান মুখ থুবড়ে পড়ে। প্রবল যুদ্ধে ভারতের প্রায় ৫২৭ জন জওয়ান শহিদ হন। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মতে, পাকিস্তানেরও কয়েকশ সেনার মৃত্যু হয়। তবে শুধু ভারত-পাক সিমান্তেই নয়, সমুদ্রেও পাকিস্তানকে একেবারে নাস্তানাবুদ করে ভারতোয় নৌবাহিনী। ব্যাপক ভাবে প্রভাব পড়ে আন্তর্জাতিক বানিজ্যে।
পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ স্বীকার করেন, ভারতের সঙ্গে যুদ্ধ আরও চলতে থাকলে তাদের হাতে মাত্র ছয় দিন তেল অবশিষ্ট থাকত। তবে ভারতের বিপক্ষে শোচনীয় পরাজয়ের পর নওয়াজ শরিফের সরকারকে সরিয়ে ক্ষমতায় আসেন পারভেজ মোশাররফ।







