রাজ্য

বিধানসভায় শুভেন্দু-দিলীপ মুখোমুখি, উত্তরীয় পরিয়ে মিষ্টিমুখ, জন্মদিন পালন দিলীপ ঘোষের

চলতি বছরের লোকসভা নির্বাচনে পরাজয়ের পর একাধিকবার দলের বিরুদ্ধে তর্পেছেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তাঁর এহেন হারের পিছনে ষড়যন্ত্র থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন। একরাশ ক্ষোভপ্রকাশের পাশাপাশি, একাধিকবার রাজ্য নেতৃত্বকে কটাক্ষও করেছেন। তবে এবারে নিজের জন্মদিনে পুরো অন্য মেজাজে দেখা গেল দিলীপকে।

আজ, বৃহস্পতিবার সকালে দিলীপবাবু বিধানসভায় শুভেন্দু অধিকারীর ঘরে যান। ঘটনাচক্রে আজই মেদিনীপুরের প্রাক্তন সাংসদের জন্মতিথি। বিরোধী দলনেতার ঘরে তখন উপস্থিত ছিলেন, অগ্নিমিত্রা পল, শঙ্কর ঘোষের মতো বিধায়করা৷ দিলীপকে হাসিমুখেই স্বাগত জানান শুভেন্দু। একে অপরকে মিষ্টিমুখ করান দুই নেতা। দিলীপকে উত্তরীয় পরিয়ে জন্মদিনের শুভেচ্ছাজ্ঞাপন করেন শুভেন্দু।

এতটা সময় পর শুভেন্দু-দিলীপ মুখোমুখি হওয়া বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে অভিজ্ঞমহল। তবে অনেকেই এদিন বিধানসভায় শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষের সাক্ষাতে নতুন রাজনৈতিক সমীকরণেরও ইঙ্গিত পাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.