রাজ্য

অনুব্রতর ভাইকে মার দুষ্কৃতীদের,অসহযোগিতা পুলিশের

অনুব্রত মণ্ডলের ভাই সুমিত মণ্ডলকে বেধড়ক মারধরের অভিযোগ দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বোলপুরে।

অনুব্রত মণ্ডলের তুতো ভাই সুমিত মণ্ডল পেশায় প্রাথমিক শিক্ষক।বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের নিচুপট্টির বাড়ি সংলগ্ন বোলপুরের বাড়িপুকুরের কাছে বিসর্জনের সময় সুমিতকে মারধর করে এলাকার দুই যুবক।কার্যত রক্তারক্তি অবস্থায় বোলপুর থানায় লিখিত অভিযোগ করা সত্ত্বেও তাঁকে পুলিশ হাসপাতালে নিয়ে যায়নি বলে অভিযোগ।

আক্রান্ত সুমিত মণ্ডলের দাবি,তিনি শুধুমাত্র অনুব্রত মণ্ডলের ভাই বলেই তাঁকে মারধর করা হয়েছে।তিনি আরও বলেন,”বিসর্জনের সময় কামরুল আলি ও আকাশ কুণ্ডু আমাকে আক্রমণ করে। আমাকে মেরে মাথা ফাটিয়ে দেয়। যেহেতু আমার দাদা তিহারে বন্দি তাই পুলিশ অসহযোগিতা করছে। আমি প্রচণ্ড অসুস্থতা বোধ করছি। এটা বলার পরেও পুলিশ আমাকে হাসপাতালে নিয়ে যায়নি।”সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের ভাইকে রক্তাক্ত অবস্থায় দীর্ঘক্ষণ থানার বাইরে পড়ে থাকতে দেখা যায়

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.