ফের মধ্যরাতে মা উড়ালপুলে বড়ো দুর্ঘটনা।গাড়ির চালক টার্নিং পয়েন্টে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টের ডিভাইডারে ধাক্কা দিয়ে পাশের লেনে গিয়ে পড়ে গাড়িটি। দুর্ঘটনায় মৃত এক, আহত চার জন এসএসকেএমে হাসপাতালে চিকিত্সাধীন।
শুক্রবার রাত সাড়ে বারোটা নাগাদ আবারও এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল মা উড়ালপুলে।স্থানীয়দের বয়ান অনুযায়ী, একটি গাড়ি পার্ক সার্কাসের দিক থেকে চিংড়িঘাটার দিকে যাওয়ার পথে আচমকাই সায়েন্স সিটির কাছে টার্নিং পয়েন্টে নিয়ন্ত্রণ হারিয়ে ল্যাম্পপোস্টের ডিভাইডারে ধাক্কা মেরে পাশের লেনে গিয়ে পড়ে গাড়িটি।গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। চালকের দেহ স্টিয়ারিং ও সিটের মাঝে থেঁতলে যায়।ল্যাম্পপোস্টটিও উপড়ে যায়।এরপর স্থানীয়রা ঘটনাস্থলে এসে তৎক্ষণাৎ থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধাররের চেষ্টা করতে চাইলে, পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল, যে গাড়ি থেকে দেহ ও আহতদের উদ্ধার করা সম্ভব ছিল না।শেষমেশ গ্যাস কাটার দিয়ে গাড়িটি কেটে দেহ বার করে আনা হয়।গাড়ি চালক ঘটনাস্থলেই মারা যান।বাকি মৃত ও আহতদের পরিচয় এখনও জানা যায়নি।তবে আহতদের মধ্যে এক তরুণীও রয়েছে।প্রত্যেকের বয়স আনুমানিক ২৫ থেকে ২৭ এর মধ্যে বলে জানা যায়।
পুলিশের অনুমান, চালক ও বাকি আরোহীরা মদ্যপ ছিলেন তাই বেপরোয়া গতির জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা টি ঘটে।







