চলতি সপ্তাহের বুধবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। চব্বিশের লোকসভা ভোটের আগে এই সফরকে তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কার্শিয়াংয়ে সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি জলপাইগুড়ির বানারহাটে পাট্টা প্রদানের কর্মসূচি রয়েছে তাঁর। ৭ ডিসেম্বর অর্থাত্ বৃহস্পতিবার উত্তরবঙ্গের ৮’জেলাকে নিয়ে ‘বিজনেস সামিট’ এ মুখ্যমন্ত্রীর উপস্থিত থাকার কথা রয়েছে।
এদিকে, মুখ্যমন্ত্রীর সফরকালে বিজেপির যেকোনও ধরনের বিক্ষোভের, কড়া হাতে মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস নেতা, শিলিগুড়ির মেয়র গৌতম দেব। অন্যদিকে, বাম ছাত্র-যুব সংগঠনগুলিও গতকাল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে একই ইস্যুতে বিক্ষোভ দেখায়।







