অফবিট

বীরভূমের খোয়াইয়ের হাট বা সোনাঝুরির হাট

বীরভূমের রাঙ্গামাটি শিল্প হাট বলতে সাধারণত খোয়াইয়ের হাট বা সোনাঝুরিরহাট কেই বোঝানো হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিশ্বভারতী অর্থাৎ শান্তিনিকেতনে এই শিল্প হাট বসে পুরো প্রাকৃতিক পরিবেশের মধ্যে।

বোলপুর শান্তিনিকেতনের আশেপাশের বিভিন্ন কুটির শিল্পের কাজগুলি পুরুষ এবং মহিলারা নিয়ে আসেন এই হাটে। বোলপুর শান্তিনিকেতনের আশেপাশের পর্যটক ছাড়াও দূর-দূরান্ত থেকে বিভিন্ন পর্যটকরা বোলপুর শান্তিনিকেতন বেড়াতে এলে খোয়াইয়ের হাহাট অবশ্যই দেখবেন।

চৈত্রের প্রখর রুদ্রকে উপেক্ষা করে পর্যটকদের ঘোরাঘুরি হাটে লক্ষ্য করা যায়। বাউল গান আদিবাসী নৃত্য এই হাটের একটা বিশেষত্ব। যেগুলি সাধারণত সচরাচর দেখতে পাওয়া যায় না। জামাকাপড় মৃত্যুর প্রয়োজনীয় জিনিসপত্র ছাড়াও বিভিন্ন ধরনের হাতের কারুকার্য এই হাটে দেখতে পাওয়া যায়।

আধুনিক সভ্যতার যুগে মেশিনের তৈরি যে সমস্ত জিনিসপত্র বিভিন্ন জায়গায় পাওয়া যায়। খোয়াইয়ের হাটে কিন্তু নিজস্ব হাতের তৈরি জিনিস বিক্রি হয়। হাতে ঘোরাঘুরি করে ক্লান্ত হলে রামপুরা শরবত লেবুর শরবত লস্যি ছাড়াও বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয় বাংলার বিখ্যাত রসগোল্লা পাওয়া যায় এই হাটে। এক কথায় সবকিছু মিলিয়ে এক অনাবিল আনন্দ সৃষ্টি করে এই খোয়াইয়ের হাট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.