অফবিট

শীত হলেই কাশি, সর্দি? রইল ঘরোয়া উপায়ে প্রতিকার

শীত পড়তে না পড়তেই সর্দি, কাশির সমস্যায় ভুগছেন অনেকে। তার সঙ্গে তো গলা ব্যথা রয়েইছে। সেই থেকে মুক্তির উপায় খুঁজতে খুঁজতেই তা আরও বেড়ে যায়। এক্ষেত্রে ওষুধের পাশাপাশি কাজ করে ঘরোয়া প্রতিকার। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই সমস্যা বাড়ে। এই সময়ে কোন কোন পদ্ধতি মেনে চললে গলায় ব্যথার সমস্যা প্রতিরোধ করা যায়, সে সম্পর্কে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

তেজপাতা

কষা মাংস কিংবা মাছের পাতলা ঝোল— ফোড়নে তেজপাতা না দিলে স্বাদ বাড়ে না রান্নায়। তেজপাতা শরীরের যত্ন নিতেও সমান পারদর্শী। তেজপাতায় রয়েছে ভিটামিন সি। তেজপাতার গুণে যে কোনও রোগের সঙ্গে লড়াই করার শক্তি পায় শরীর। ভিটামিন সি ছাড়াও এই পাতায় রয়েছে ফলিক অ্যাসিড। সুস্থ থাকার সঞ্জীবনী হতে পারে তেজপাতা।

মধু

মধু গলা ব্যথা ও কাশি সহ অনেক ধরনের অ্যালার্জি থেকে মুক্তি দিতে সহায়ক তাই শীত কালে প্রতি দিনে তুলসী পাতার সঙ্গে এক চামচ মধু পান করুন উপকার পাবেন।

আদা

আদা শুকনোও গলার ব্যথা দূর করার জন্য দারুণ উপকারী। এমনতিই আদার উপকারিতা অনেক। ঠান্ডা লাগা, সর্দি, কাশির সমস্যা সহজেই দূর করে। চায়ের সঙ্গে, গরম জলের সঙ্গে অথবা স্যুপের মধ্যেও আদা খাওয়া যেতে পারে। তবে বেশ কয়েকবার এটা করে যেতে হবে। তবেই উপকার পাওয়া যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.