জেলা

বিষ্ণু মাল হত্যাকান্ড মামলার রায়-দান

ত্রিকোণ প্রেমের জেরে হুগলির কুখ্যাত দুষ্কৃতী বিশাল দাসের হাতে নৃশংসভাবে খুন হয় চুঁচুড়ার কামারপাড়া স্থিত দরিদ্র পরিবারের নিরীহ যুবক “বিষ্ণু মাল।ঘটনা প্রসঙ্গে উল্লেখ থাকে গত ২০২০ সালের ১১ ই অক্টোবর বিকালে চুঁচুড়ার কামাড়পাড়া এলাকা থেকে বিষ্ণু মাল কে মোটরবাইক করে তুলে নিয়ে যায় হুগলির কুখ্যাত দুষ্কৃতি বিশাল দাস ও তাঁর একজন সাগরেদ। পরে সেইদিনই রাত্রে চাঁপদানী তে নিয়ে গিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে বিশাল ও কয়েকজন মিলে নিরীহ যুবক বিষ্ণু কে গলা কেটে হাত-পা কেটে খুন করা হয়। এবং খুন করে তাঁর দেহের ছ’টি টুকরো করে বিভিন্ন জ্যায়গায় ফেলে দেওয়া হয়। এই ঘটনায় ব্যপকভাবে চাঞ্চল্য ছড়ায় চুঁচুড়া শহরজুড়ে। এলাকাবাসীর এক বিপুল সংখ্যার মানুষ তীব্র ক্ষোভ প্রদর্শন করে এবং এলাকায় বন্ধ, মিছিল সহ নানাভাবে প্রতিবাদে সরব হয়ে ওঠে ।এই প্রতিবাদের জেরে পুলিশ-প্রশাসন তদন্তে নামে। এবং নেমে এই নৃশংস খুনের ঘটনা সত্য উদ্ঘাটন করেন। এবং ঘটনায় অভিযুক্ত সকল কে একে একে গ্রেপ্তার করেন। সকল কে গ্রেপ্তার করলেও এই খুনের ঘটনার মুল পান্ডা হুগলির কুখ্যাত দুষ্কৃতি বিশাল দাস অধরা থেকে যায়। পরবর্তীতে দক্ষিণ২৪ পরগণার জীবনতলা থানা এলাকায় একটা পৃথক ঘটনায় পালিয়ে থাকা বিশাল ধরা পড়ে গ্রামের মানুষ ও পুলিশের হাতে।
হুগলি জেলা দায়েরা আদালতে দীর্ঘ চার বছর ধরে চলছে হুগলি জেলার এই চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ হাড়হিম করা নৃশংস খুনের মামলা, ‘বিষ্ণু মাল হত্যাকান্ড” মামলা। ২৫ শে নভেম্বর এই মামলার বিচার পর্বের ‘দোষী সাবস্ত করেছিলেন মহামান্য আদালত।এই মামলায় অভিযুক্ত সকলকেই দোষী সাব্যস্ত করলেন এবং ২৮ শে নভেম্বর তাঁদের শাস্তি ঘোষণা করা হলো। তার আগে সকালবেলায় বিষ্ণুমাল হত্যার দোষীদের ফাঁসির দাবিতে তার পরিবার সাধারণ মানুষদের একত্রিত করে একটি মিছিল বের করে। বিষ্ণু মাল হত্যাকাণ্ডের সাতজন দোষীদের ফাঁসি ঘোষনা করেন হুগলী জেলা আদালত এবং একজনকে সাত বছরের সাজা ঘোষনা করেন হুগলী জেলা আদালত ….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.