বিনোদন

বিতর্কের মুখে শিল্পা এবং রাজ, অর্থনৈতিক প্রতারণার অভিযোগ তারকা দম্পতির বিরুদ্ধে

বিনোদন জগতে প্রতি নিয়ত চলতে থাকে বিতর্ক ও জল্পনা। প্রায়শই চর্চায় থাকেন কোনো না কোনো তারকা। এবার ফের বিতর্কের মুখে তারকা দম্পতি। বিতর্ক যেন তাদের পিছু ছাড়ছে না। এ বার ফের অভিযোগের মুখে শিল্পা শেট্টি,রাজ কুন্দ্রা এবং এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি। তাদের বিরুদ্ধে অর্থনৈতিক প্রতারণার অভিযোগ দায়ের করেছে অর্থনৈতিক অপরাধ দমন শাখা।

তারকা দম্পতির বিরুদ্ধে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ তুলেছেন ৬০ বছরের এক ব্যবসায়ী দীপক কোঠারি। দম্পতির বিরুদ্ধে প্রায় ৬৮ কোটি ৪৮ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্রের খবর, পুলিশের প্রাথমিক তদন্তের পর অর্থনৈতিক অপরাধ দমন শাখা, দীপক কোঠারি এবং‘লোটাস ক্যাপিটাল ফিন্যান্সিয়াল সার্ভিসেস’-এর প্রতিষ্ঠাতার কথার ভিত্তিতে জুহু থানায় শিল্পা ও রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। দীপক জানিয়েছেন, একজন বন্ধুর মারফত রাজ এবং শিল্পার সঙ্গে আলাপ হয়েছিল তাঁর।

‘বেস্ট ডিল টিভি প্রাইভেট ফার্ম’, নামক এক কোম্পানিতে কোটি কোটি টাকা বিনিয়োগ করেছিলেন দীপক। জানা যায়, সেই কোম্পানির প্রায় ৮৭.৬ শতাংশ ছিল তারকা দম্পতির। তাঁরাই দীপককে তাঁদের কোম্পানিতে বিনিয়োগের প্রস্তাব দিয়েছিলেন। এমনকী প্রতি মাসে তাঁকে টাকা দেওয়া এবং তার সাথে তাঁর মূলধনের কিছু অংশ ফেরত দেওয়া হবে, এমনটাও নাকি প্রতিশ্রুতি দিয়েছিলেন দম্পতি।

সূত্রের খবর, ২০১৫ সালে শিল্পা এবং রাজের সঙ্গে এই চুক্তিবদ্ধ হন দীপক। কিন্তু তার এক বছর পর, অর্থাৎ ২০১৬ সালে সেই কোম্পানি থেকে বেরিয়ে আসেন তারকা দম্পতি। তার কারণ হিসেবে তারা জানান, অন্য বিনিয়োগকারীরা তাঁদের সঙ্গে প্রতারণা করেছে। অপরদিকে পুলিশ তদন্তে জানাযায়, দীপক যে পরিমাণ মূলধন বিনিয়োগ করেছিলেন কোম্পানির জন্য, সেই মূলধনের কিছুটাও কোম্পানির কাজে ব্যবহার করাই হয়নি। উল্টে শিল্পা ও রাজ সেই টাকা তাঁদের ব্যক্তিগত কাজে ব্যবহার করেছিলেন। তাদের বিরুদ্ধে এই অভিযোগের ভিত্তিতে পুলিশ শিল্পা এবং তাঁর স্বামীর বিরূদ্ধে ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ধারা ৩৪ (সাধারণ উদ্দেশ্য), ধারা ৪০৩ (অসৎ ভাবে সম্পত্তি আত্মসাৎ) ও ৪০৬ (ফৌজদারি বিশ্বাসভঙ্গ) এর ধারায় মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.