খেলাধুলা

সুপার ওভার খেলতে অস্বীকার, বিতর্কের ঝড়ে বিদায় শাকিবের দল

কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি লিগে বিতর্কের কেন্দ্রে চলে এলেন শাকিব আল হাসান। তার দল বাংলা টাইগার্সকে সুপার ওভারে খেলতে অস্বীকার করে। শুক্রবার এলিমিনেটর ম্যাচে বৃষ্টির কারণে খেলা শুরু করা সম্ভব না হওয়ায় কর্মকর্তারা সুপার ওভারের মাধ্যমে ফলাফল নির্ধারণের সিদ্ধান্ত নেন। তবে, বাংলা টাইগার্সের অধিনায়ক শাকিব আল হাসান এই সিদ্ধান্তের প্রতিবাদে সুপার ওভারের টসে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানান, যার ফলে দলটি টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

শাকিবের দল গ্রুপ পর্বে উচ্চতর অবস্থানে থাকার কারণে, খেলা পুরোপুরি বৃষ্টিতে ভেসে গেলে তারা কোয়ালিফায়ার ২-এ চলে যেত। দলের মালিক জাফির ইয়াসিন সুপার ওভারের পরিবর্তে অন্তত পাঁচ বা দশ ওভারের ম্যাচ হওয়ার দাবি জানান। অন্যদিকে, জিএলটি২০ সিইও জয় ভট্টাচার্য জানান, খেলার নিয়ম অনুযায়ী সুপার ওভার নির্ধারণ করা হয়েছিল, যা পূর্বেই দলগুলোর ম্যানেজারদের হোয়াটসঅ্যাপে জানানো হয়েছিল।

ভট্টাচার্য আরও বলেন, “সুপার ওভারের নিয়ম নতুন কোনো সংযোজন ছিল না, বরং এটি এলিমিনেটর এবং কোয়ালিফায়ার ১ উভয় ম্যাচের জন্যই প্রযোজ্য ছিল। তবে, মাঠের অবস্থার কারণে প্রথম ম্যাচে তা সম্ভব হয়নি।”

এই বিতর্কের পর শাকিবের দলের বিদায় ক্রীড়া মহলে আলোচনা সৃষ্টি করেছে। ক্রিকেটপ্রেমীরা শাকিবের এই সিদ্ধান্তের পেছনের কারণ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.