জেলা

বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা, শ্রমিকদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন

মাত্র দিন কয়েক এর ব্যবধানে আবারও বড়সড় দুর্ঘটনা ঘটলো বাঁকুড়ার মেজিয়া তাপ বিদ্যুৎকেন্দ্রে। সূত্র মারফত জানা যায়, সোমবার সন্ধ্যায় দামোদর ভ্যালি কর্পোরেশনের মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের CHP পাঁচ-ছয় ইউনিটের DP 11 পয়েন্টে বেল্টের সামনে কাজ করার সময় আচমকাই বেল্টের ভিতরে ঢুকে পড়ে মেন্টেন্স জবে কর্মরত এক শ্রমিক। চলন্ত বেল্টে তাঁর শরীর দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে মৃত্যু ঘটে শ্রমিকের। মৃত শ্রমিকের নাম অনন্ত ঘোষ। বয়স আনুমানিক ৫০ বছর। এই ঘটনার পর মেন্টেন্স ওয়ার্কারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ধারাবাহিকভাবে দুর্ঘটনার জন্য শ্রমিকদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও এবিষয়ে মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.