জেলা

লরি থেকে উদ্ধার বিপুল পরিমাণ ফেনসিডিল, গ্রেফতার ছয়

একটি ফুল পাঞ্জাব লরি থেকে প্রায় ২৫ হাজারেরও বেশি উদ্ধার নিষিদ্ধ ফেনসিডিল। ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর জেলা দায়রা আদালতে।

পুলিশ সূত্রে খবর, এদিন ধুবুলিয়া থানার অন্তর্গত মায়াপুর মোড় এলাকায় একটি ন্যাশনাল ওয়ে থেকে এস,টি,এফ আধিকারিকরা সন্দেহভাজন ভাবে একটি ফুল পাঞ্জাব লরি কে আটক করার পর তার ভেতর থেকে প্রায় ২৫ হাজার ফেনসিডিল উদ্ধার করা হয়। গাড়ির মধ্যে থাকা ছয় জনকে পুলিশ আটক করে তাদেরকে থানায় নিয়ে। ওই বিপুল পরিমাণে উদ্ধার হওয়া ফেনসিডিল গুলি লিস্ট করে ম্যাজিস্ট্রেটের সামনে সেগুলি সিজ করা হয়। তবে নদীয়া জেলার বিভিন্ন প্রান্তে যেভাবে একের পর এক বিআইনি অথবা কালোবাজারি চক্রের সাথে যুক্ত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হচ্ছে তাতে করে নতুন করে ভাবাচ্ছে জেলা পুলিশ প্রশাসনকে। যদিও এই পাচারকারীদের সাথে আরো কোন কোন পান্ডা জড়িত আছে তার তদন্ত শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.