হঠাৎ অগ্নিকাণ্ড ঘটলো এলাকায়। ঘটনাটি ঘটেছে জটেশ্বরের আলীনগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে ফালাকাটা ব্লকের জক্রেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে প্রমথ রায়ের বাড়ির গাদা থেকে আচমখা ধোঁয়া উঠতে শুরু করে, তারপরই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয়রা।
ঘটনাস্থলে পৌঁছানোর পরই দাউদাউ করে চারিদিকে ছড়াতে থাকে আগুন। শেষমেষ স্থানীয়দের এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। এবং তারপর খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে ফালাকাটা দমকল ইঞ্জিন। তবে কি করেই আগুন লাগলো তা এখনো অজানা।







