রাজ্য

আরজিকরকাণ্ডের পরবর্তীতে প্রথম মন্ত্রিসভা বৈঠকের ডাক মুখ্যমন্ত্রীর

কলকাতার আরজিকর মেডিকেল হাসপাতালে ধর্ষণ-খুনের ঘটনায় উত্তপ্ত রাজ্য-রাজনীতি। এহেন আবহেই এবার মন্ত্রিসভার বৈঠক করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮ অগাস্ট বিকেল সাড়ে চারটেয় বৈঠক করার কথা। একথা জানিয়েছেন রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা।

মুখ্যসচিব জানিয়েছেন, উক্ত দিনে বৈঠকের সভাপতিত্ব করবেন মুখ্যমন্ত্রী। সকল মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছে। তাছাড়াও অতিরিক্ত মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, অর্থ দফতর, পার্বত্য বিষয়ক দফতর, ভূমি ও ভূমি সংস্কার দফতর, উদ্বাস্তু ত্রাণ পুনর্বাসন দফতরের আধিকারিকদেরও সংশ্লিষ্ট বৈঠকে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২৮ অগস্ট তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা রয়েছে মেয়ো রোডে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সভার প্রধান বক্তা। আরজিকরকাণ্ড নিয়ে বিরোধীদের বার্তা দেওয়ার সম্ভাবনা মুখ্যমন্ত্রীর। বৈঠকে উপস্থিত থাকতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সাধারণত তৃণমূলের বৃহৎ কোনও কর্মসূচির দিনে রাজ্যের প্রশাসনিক কোনও কর্মসূচি রাখেন না মমতা। কিন্তু এবার রাখা হল। তাহলে কি বৈঠকে মন্ত্রিসভায় কোনও রদবদল হবে? জল্পনা তুঙ্গে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.