রাজনীতিরাজ্য

তৃণমূলের দখলে ক’টি আসন আসবে? হিসেব দিলেন কুণাল

সমীক্ষার ফল সবসময় মেলে না, নির্বাচনের ফলাফলে তা পাল্টে যেতে পারে, ইতিহাস তার সাক্ষী থেকেছে, এমনই দাবি কুণাল ঘোষের। এবারে তৃণমূল কংগ্রেস ক’টা আসন পেতে পারে, তারও একটা সম্ভাব্য সংখ্যা বললেন কুণাল। লোকসভা ভোটে রাজ্যে তৃণমূলের জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী তিনি।

কুণালের মন্তব্য, ‘সব ভুল প্রমাণ হয়। এইভাবে বহুবারই দেখা গিয়েছে সমীক্ষা ভুল হয়েছে। এরা জনগণের মন বুঝতে ব্যর্থ।’

বিশেষভাবে উল্লেখ্য, আগামী সপ্তাহে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। দিল্লির কুর্সিতে এবার কে? কাকে চান তাঁরা? ইভিএম-এ সেই মত জানাবেন ভোটাররা। শেষ পর্বে প্রচার তুঙ্গে!

উল্লেখ্য, অন্যদিকে, সি-ভোটারের সমীক্ষা যখন হয়েছিল তখন বহু আসনে প্রার্থী ঘোষণা হয়ে ওঠেনি। এছাড়াও, এখনকার মতো পুরোদমে প্রার্থীরা প্রচারে তখন নামেননি। যার প্রভাবও অস্বীকার করা যায় না, এমনই মত অভিজ্ঞমহলের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.