রাজ্য

জাতীয় পতাকা নিয়ে পথে আন্দোলনকারীরা!

কারোর হাতে জাতীয় পতাকা, কারোর হাতে প্লাকার্ড। আবার কেউ কেউ ব্যানারে লিখেছেন ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘কেউ বা লিখেছেন আমিও মেয়ের বাবা ‘ । কলেজ স্কোয়্যার থেকে শুরু হয়েছে সুবিশাল মিছিল। মহাত্মা গান্ধী রোড, হাওড়া, সাঁতরাগাছি, স্ট্যান্ড রোড, ফোরশোর রোড জায়গায় জায়গায় ব্যারিকেড ভাঙার চেষ্টা চলছে আন্দোলনকারীদের।

পরিস্থিতি সামাল দিতে না পেরে আন্দোলনকারীদের উপর লাঠি চার্জ করে পুলিশ, সাথে চলে জলকামান, কাঁদানে গ্যাস। তারই মাঝে দেখা মেলে ভিন্ন ছবির। আন্দোলনকারীরা পুলিশের উদ্যেশে ছোঁড়ে জুতো এবং ইট। সাধারণ মানুষের দাবী ‘ মুখ্যমন্ত্রীর পদত্যাগ ‘। জায়গায় জায়গায় চলছে আন্দোলনকারীদের আন্দোলন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.