ভাইরালরাজ্য

আচমকাই , শিলিগুড়িতে এক বিয়ের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ! আশীর্বাদ দেওয়ার পাশাপাশি , ক্ষমা চাইলেন নবদম্পতির কাছে

শিলিগুড়ির এক নবদম্পতির বিয়ের আসরে আচমকাই উপস্থিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । উত্তরবঙ্গ সফরে ছিলেন প্রধানমন্ত্রী। আর সেখানেই মেফেয়ার টি রিসোর্টে শ্রেয়া এবং অক্ষয় জৈনের বিয়ের অনুষ্ঠানে পৌঁছে যান প্রধানমন্ত্রী। বর্তমানে , সমাজমধ্যমে বিপুল পরিমাণে ভাইরাল হচ্ছে নরেন্দ্র মোদীর এই বিয়ের অনুষ্ঠানে যাওয়ার ভিডিও ।

ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যাচ্ছে , ওই নবদম্পতিকে আশীর্বাদ করার পাশাপাশি নবদম্পতির কাছে ক্ষমা চাইছেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু কেন ? জানা গিয়েছে , প্রধানমন্ত্রীর ওই রিসোর্টে থাকার কারণে , বিয়েতে আমন্ত্রিত অতিথিদের যাতায়াতের জন্য , যেটুকু অসুবিধা হয়েছে , তার জন্য ক্ষমা চান তিনি ।

সমাজ মাধ্যমে এই ভিডিও পোস্ট হতেই , প্রধানমন্ত্রীর এই আচরণকে অত্যন্ত মানবিক ও সৌজন্যমূলক বলেই প্রশংসা করছেন দর্শকরা । তবে নেটিজেনদের একাংশ আবার , এই ভিডিওকে ভোট বঙ্গে নির্বাচনী চমক বলেও অভিহিত করছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.