রাজ্য

পশ্চিমবঙ্গের যুবতির পচাগলা উলঙ্গ দেহ উদ্ধার বেঙ্গালুরুর ফ্ল্যাটে , তদন্তে পুলিশ

দক্ষিণ-পূর্ব বেঙ্গালুরুর চান্দাপুরায় সোমবার এক আবাসিক ভবনের তৃতীয় তলার একটি ফ্ল্যাটে পশ্চিমবঙ্গের এক মহিলার একটি পচা, নগ্ন দেহ পাওয়া গিয়েছে।
অনুমান করা হচ্ছে, হত্যার আগে যুবতীকে যৌন নির্যাতন করা হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ। তারা আরও জানিয়েছে যে ঘর থেকে যুবতীর যে দেহ উদ্ধার করা হয়েছিল সেখানে তাকে তার ৪০ বছর বয়সী একজন ব্যক্তির সঙ্গে শেষবারের মত দেখা গিয়েছিল।
বাড়িওয়ালা জানায়, গত ডিসেম্বরেএকজন ব্যক্তি যিনি নিজেকে ওড়িশার বাসিন্দা বলে জানান, নাম সাফান বলে পরিচয় দিয়েছিলেন, তিনি ৯,৮০০ টাকা ভাড়া এবং ৬০,০০০ টাকা অগ্রিম দিয়ে চতুর্থ তলায় একটি সিঙ্গেল বেডরুমের ফ্ল্যাট এবং ভাড়া করেছিলেন।২৮ ফেব্রুয়ারি, বাড়িওয়ালা সাফান যে ঘরে ভাড়া নিয়েছিলেন সেখানে তার ৪০ বছর বয়সী আরেকজন পুরুষ এবং ২০ বছর বয়সী একজন মহিলাকে দেখতে পান। যখন সাফানকে নতুন সদস্যদের সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল, উত্তরে সফান বলেছিল যে তারা তার পরিচিত বাবা ও মেয়ে দুদিনের জন্য থাকবে।
১০ মার্চ, যখন গুপ্ত দম্পতি ঘর দেখতে যান, তখন তারা দরজা খোলা দেখতে পান এবং যুবতীর শরীর কম্বল দিয়ে মোড়ানো অবস্থায় দেখেন। পরের দিন সকালে, তারা দুর্গন্ধ পেয়ে ওই ঘরে ঢুকে ওই মহিলাকে একই অবস্থায় পড়ে থাকতে দেখেন। কম্বলটি তোলার পরে, যুবতীর পোকায় খাওয়া পচাগলা উলঙ্গ দেহ দেখতে পান। পুলিশে খবর দেওয়া হলে তারা এসে সাদা পাউডার জাতীয় পদার্থ এবং একটি সিরিঞ্জ উদ্ধার করে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.