পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক শুরু। নবান্নে এবার একমঞ্চে মুখোমুখি শাহ-মমতা। তবে একান্ত সাক্ষাত্ হবে কিনা তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। গতকাল রাতে কলকাতাতে এসেই বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পঞ্চায়েত নির্বাচনের আগে দলীয় সংগঠনকে মজবুত করতে একযোগে কাজ করার নিদান দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই অমিত শাহের নেতৃত্বে একটা বৈঠক হওয়ার কথা ছিল। সীমান্ত নিরাপত্তা-সহ একাধিক ইস্যুতে এই বৈঠক হওয়ার কথা ছিল। তবে বাতিল হয় সেই বৈঠক। বঙ্গ বিজেপি নেতারা শাহকে স্বাগত জানান। পঞ্চায়েত নির্বাচন সামনে। এই আবহে নবান্নে শাহর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎ প্রসঙ্গে কৌতূহল ও আগ্রহ রয়েছে রাজনৈতিক এবং প্রশাসনিক মহলের।
নবান্ন সভাঘরে অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আলাদা বৈঠক হলে সেক্ষেত্রে বেশ কয়েকটি বিষয় তুলে ধরতে পারেন মুখ্যমন্ত্রী, এমনটাই সূত্রের খবর। সীমান্তে গোরুপাচার ও বিএসএফ-এর অতি সক্রিয়তা নিয়ে আলোচনা হতে পারে। মমতা সঙ্গে বৈঠক সেরে অমিত শাহের যাওয়ার কথা রয়েছে রাজারহাটের বিএসএফ ক্যাম্পে।







