রাজনীতিরাজ্য

বিজেপি ক্ষমতায় এলে বুলডোজার নীতি প্রয়োগের পাশাপশি , বাংলাকে রামরাজ্য করার ডাক দিলীপ ঘোষের

ফের পরিচিত মেজাজে দিলীপ ঘোষ । সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন , বাংলায় শান্তি ফেরাতে, দুর্নীতি বন্ধ করতে ও আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করতে উত্তরপ্রদেশের মতো বুলডোজার নীতি প্রয়োজন । আর বিজেপি ক্ষমতায় এলে তা প্রয়োগ করবে । তাঁর কথায় , যা যা প্রয়োজন , সব করা হবে। তিনি আরও বলেন , “বাংলা রামরাজ্য হবেই।”

সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে , ফিরহাদ হাকিমের বিরুদ্ধে কটাক্ষ ছুঁড়ে দেন দিলীপ ঘোষ । দিলীপ ঘোষের কথায় , উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, রাজস্থান, দিল্লি, গুজরাট, মহারাষ্ট্র – এই সব রাজ্য এখন রামরাজ্য । তাও বাঙালি মুসলিমরা কেনো এইসব রাজ্যে যান চাকরি করতে ? দিলীপ ঘোষ এই প্রশ্নেরই জবাব চেয়েছেন ফিরহাদ হাকিমের থেকে । খড়গপুর সদরের বিজেপি প্রার্থীর কথায় , বাংলায় মুসলিমরা সুরক্ষিত না থাকলেও , রামরাজ্য তারা সুরক্ষিত । “বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে, ফিরহাদের অসুবিধা হলে অন্য রাজ্যে চলে যাবেন” , এমনই মন্তব্য করেন দিলীপ ঘোষ । তাঁর আরও বিস্ফোরক দাবী , যেসব মানুষরা , তৃণমূলের সঙ্গে ঘুরছেন তারাই জেতাবেন দিলীপ ঘোষকে!

উল্লেখ্য , বিধানসভা নির্বাচনের প্রাক্কালে , কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রাজ্যের শাসকদলের একাধিক নেতাকে তলব করছে ।এতে তৃণমূলের অভিযোগ , রাজনৈতিক প্রতিহিংসার কারণেই গেরুয়া শিবিরের তরফে , কেন্দ্রীয় সংস্থা গুলিকে ব্যবহার করা হচ্ছে । তবে দিলীপ ঘোষ এদিন সাফ জানিয়ে দেন , কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই তলবের সঙ্গে নির্বাচনের কোনো যোগ নেই । এটা দুর্নীতির বিচার হচ্ছে আর বিজেপি এলে দুর্নীতি করলে জেলে যেতে হবেই ।

পাশাপাশি এদিন , বন্দে মাতরমের পক্ষে সওয়াল করেও দিলীপ ঘোষ বলেন , “বন্দেমাতরমের বিরোধিতা করা মানে দেশের বিরোধিতা করা। যাঁরা এই কাজ করবে তাঁদের দেশের বাইরে যেতে বলব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.