বুধবার সকাল থেকে বিজেপির ডাকা বন্ধে কার্যত উত্তেজিত রাজ্যের বিভিন্ন জায়গায়। এই মুহূর্তে পাওয়া খবর, ভাটপাড়ায় চলল গুলি। অর্জুন সিংয়ের নেতৃত্বে সকাল বেলা মিছিল করে। সেই মিছিল সেরে ফেরার সময় বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডের গাড়ি লক্ষ্য করে গুলি চলে। প্রিয়াঙ্কা পান্ডের কান ঘেঁষে চলে যায় বুলেট। এই গুলি চলায় দুজন আহত। একজন গুরুতর আহত তাকে সল্টলেক হাসপাতালে ভর্তি করা হয়। গাড়ির চালক আহত ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে তিনি চিকিৎসাধীন।
বিজেপি পক্ষ থেকে অভিযোগ এই ঘটনার পিছনে রয়েছে তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। অর্জুন সিং দাবি করেছেন, প্রায় সাত রাউন্ড গুলি চলে সেখানে। এছাড়াও ১০০ মিটার দূরত্বের মধ্যেই পুলিশ থাকলেও কোনো রকম সুরক্ষা পাওয়া যায়নি। এই ঘটনায় একজন বিজেপি কর্মী গুলিবিদ্ধ হয়েছে পাশাপাশি ছড়া হয়েছিল বোমাও দাবি অর্জুন সিংয়ের। এছাড়াও তিনি বলেছিলেন স্থানীয় বিজেপি নেতাকে খুনের চক্রান্ত করেছে ব্যারাকপুরে প্রাক্তন সংসদ।







