রাজ্য

৭ সন্দেহভাজন বাংলাদেশী নাগরিককে হাওড়া স্টেশন থেকে আটক আর পিএফ এর

সম্প্রতি হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে শেখ জাকির নামের এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে প্রথমে আটক করে আরপিএফ। পরবর্তীতে তারা বেশ কয়েকজন প্রাপ্তবয়স্ক পুরুষ ও মহিলাকে আটক করে। তদন্তে জানা যায়, এরা বাংলাদেশী নাগরিক। এরা শেখ জাকিরের সহায়তায় উত্তর ২৪ পরগণার ঘোজাডাঙ্গা, বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকেছিল। এরা নির্মাণ শ্রমিক, দিনমজুরি এবং গৃহকর্মী হিসাবে কাজের জন্য বেঙ্গালুরু যাবার পরিকল্পনা করেছিল বলে জানা গেছে। তবে জিজ্ঞাসাবাদের সময় এরা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে অভিযোগ। হাওড়া জিআরপি ফরেনার্স অ্যাক্টে মামলা রুজু করা হয়েছে ধৃতদের বিরুদ্ধে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.