রাজ্য

রাতের শিফটে মহিলা চিকিৎসকদের নিরাপত্তার খাতিরে নয়া পদক্ষেপ আই এম এর

অনেকদিন ধরেই আরজিকরের নারকীয় হত্যার ঘটনা নিয়ে তোলপাড় চলছে পশ্চিমবঙ্গের। এমনকি এবার এই ঘটনাকে কেন্দ্র উত্তপ্ত হয়ে উঠেছে পুরো ভারতবর্ষ। পাশাপাশি এই আন্দোলন ছড়িয়ে প্রেছে বিদেশের মাটিতে। তাই এবার রাতের শিফটে মহিলা চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন।

৯ ই আগস্ট রাতে আর জি করের জুনিয়র চিকিৎসক হিসেবে কর্তব্যরত ছিল। সেখানেই মধ্যরাতে কর্তব্যরত থাকা অবস্থায় ওই মহিলা চিকিৎসকের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়। দীর্ঘক্ষণ ওই কর্তব্যরত চিকিৎসকের ওপর অমানবিক শারীরিক নির্যাতন চালানোর পরে তাকে শ্বাস রোধ করে হত্যা করা হয়। অভিযোগের তির উঠে আসছে একজন সিভিক ভলেন্টিয়ার সহ একাধিক চিকিৎসকের ওপর। যেই ঘটনা দেখে শিউরে উঠেছে সভ্য সমাজ। যার ফলে রাতের শিফটে কাজ করতে নিরাপত্তাহীনতায় ভুগছে সর্বস্তরে কর্মস্থলের মহিলারা।

তবে এবার চিকিৎসা ক্ষেত্রে মহিলারা রাতের শিফটে কাজ করতে কতটা সচ্ছন্ন বোধ করছে সেই বিষয়ে গবেষণা করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন। সেই গবেষণায় উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে আর জি করের ঘটনার পর থেকে কোন মহিলা চিকিৎসক রাতে কাজ করতে নিরাপদ বোধ করছে না। তাই জন্য রাতের শিফটে যাতে জুনিয়র ডাক্তাররা নিরাপত্তার জন্য অস্ত্র বহন করতে পারে সেই নিয়ে চিন্তাভাবনা করছে আই এম এ। এরকমই এক পদক্ষেপের বিষয়ে জানালো আই এম এর আধিকারিকরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.