রাজ্য

টপার বটে, তবে দুর্নীতিতে! ঘুষ নিতে গিয়েই ধরা ওড়িশার সিভিল সার্ভিস অফিসার”

ওড়িশায় বড়সড় চাঞ্চল্য। সম্বলপুরে ভিজিল্যান্সের জালে ধরা পড়লেন রাজ্যের সিভিল সার্ভিস পরীক্ষার একসময়ের টপার অশ্বিনী কুমার পান্ডা। শুক্রবার ঘুষ নেওয়ার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে।

অশ্বিনী ছিলেন বামরায় অঞ্চলের তহসিলদার। অভিযোগ, কৃষিজমিকে বাস্তুজমিতে রূপান্তরের জন্য তিনি এক ব্যক্তির কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করেন। পরে দর কমিয়ে ১৫ হাজারে রাজি হন। ওই ব্যক্তি এত টাকা দিতে অনিচ্ছুক হওয়ায় রাজ্য ভিজিল্যান্সে অভিযোগ জানান।

ভিজিল্যান্স সূত্রে খবর, অভিযোগকারীর গাড়িচালককে দিয়ে টাকা পাঠানো হয়েছিল। সেই সময় হাতেনাতে ধরা পড়ে যান অশ্বিনী। এরপর তাঁর সম্বলপুরের দুই বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে মেলে প্রায় ৫ লক্ষ টাকা নগদ।

অশ্বিনীর পটভূমি বেশ উজ্জ্বল ছিল। তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি টেক পাশ করেন। ২০১৯ সালে সিভিল সার্ভিস পরীক্ষায় প্রথম হন। ২০২১ সালে রিজার্ভ অফিসার হিসেবে কাজে যোগ দেন। পরে ময়ূরভঞ্জ থেকে বদলি হয়ে সম্বলপুরে তহসিলদারের পদে আসেন। কিন্তু শেষ পর্যন্ত ঘুষকাণ্ডেই ধরা খেলেন এই টপার আধিকারিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.