আর জি কর কান্ডের ঘটনায় সামনে এলো আর এক তথ্য। সম্প্রতি কিছু দিন আগে আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলের একটি ভিডিও সামনে আসে। যেখানে দেখা যায়, দেহ উদ্ধারের পর প্রচুর লোক ঘটনাস্থলে ছিলেন। তা নিয়ে শুরু হয় বিতর্ক। প্রশ্ন ওঠে কী ভাবে এত লোক সেখানে উপস্থিত ছিলেন? শুরু হয় বিতর্কের( যদিও সেই ভিডিওর সত্যতা সময়365 যাচাই করেনি)।
শুক্রবার সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশের ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় দুটি ছবি দেখিয়ে জানান, ওই এলাকায় যাঁরা ছিলেন, তাঁদের বেশির ভাগই কলকাতা পুলিশের কর্মী। তাঁর কথা অনুযায়ী, “ওই এলাকার পুলিশ কমিশনার, গোয়েন্দা বিভাগের ভিডিয়োগ্রাফার, অ্যাডিশনাল পুলিশ কমিশনার, ফরেন্সিক বিভাগের সদস্য, টালা থানার পুলিশকর্মী, ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞেরা ছিলেন” । ছবিতে উপস্থিত থাকা ব্যক্তিদের চিহ্নিত করে তিনি পরিচয় দেন। তিনি আরও বলেন, “৯ অগস্ট সকাল ১০টা বেজে ৩০মিনিটের মধ্যেই ঘটনাস্থল ঘিরে ফেলেন পুলিশ। তার বাইরে ঘরের অন্য একটি অংশের ভিডিয়ো করা হয়েছে।কোনও ভাবেই সেই জায়গায় ‘বহিরাগতরা’প্রবেশ করতে পারেননি। প্রমাণ নষ্টের যে তত্ত্ব প্রকাশ্যে আসছে, তা সম্পূর্ণ মিথ্যে।







