ক্রীড়া জগতের সঙ্গে রুপোলি পর্দার মেলবন্ধন অনেক দিন ধরেই দেখা যাচ্ছে। বলিউডে এই মেলবন্ধনের বড় উদাহরণ হল অনুষ্কা শর্মা ও বিরাট কোহলির সম্পর্ক। এমনকি বেশকিছু ক্ষেত্রে টলিউডের এরকম ধরনের ছবি বর্তমানে দেখা গেছে। এবার টেলি জগতের অন্যতম জনপ্রিয় নায়িকা দিতিপ্রিয়া রায়ের প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই চলছিল। টলি পড়ায় কান পাতলেই শোনা যাচ্ছে সেই প্রেমিক হল ফুটবলে খেলোয়াড়।
জি বাংলায় রানী রাসমণি ধারাবাহিকের হাত ধরে সাফল্যের চুড়ায় পৌঁছেছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। তারপর একাধিক বড়ো তারকার সঙ্গে বিভিন্ন সিনেমা ও ওয়েব সিরিজ করেছে। সেই সমস্ত কাজের মাধ্যমে মানুষের প্রশংসা কুড়িয়েছেন। তবে একই সঙ্গে তিনি চর্চায় এসেছেন তার ব্যক্তিগত জীবনে প্রেমিককে নিয়ে। এর নায়িকা প্রেমিকের সঙ্গে ছবি পোস্ট করলেও সেই ছবি স্পস্ট ছিল না।
পাশাপাশি জানা গেছে সেই প্রেমিকের সঙ্গে অভিনেত্রী একাধিকবার ঘুরতে গেছে। ইন্ডাস্ট্রির অন্দরে দিতিপ্রিয়ার প্রেমিক হিসেবে গুঞ্জনে উঠে এসেছে জনপ্রিয় ফুটবলার শমীক মিত্রের নাম। সেই প্রিয়া বিদ চেন্নাই এফসি টিমের গোলকিপার। তবে এখনই ব্যক্তিগত জীবন নিয়ে মুখ খুলতে নারাজ দিতিপ্রিয়া।







