আরজি কর কান্ড নিয়ে ক্ষোভ ভুলতে পারছেন না আমজনতা। নাগারে আন্দোলন বিক্ষোভ চলছে।দিন যত এগোচ্ছে আন্দোলনের আওয়াজ আরও তীব্র হচ্ছে?আমজনতা প্রতিনিয়ত আন্দোলনে শামিল হচ্ছে। কিন্তু এর শেষ কোথায়? কবে ধরা পড়বে আসল দোষী?
আরজি কর কান্ড নিয়ে মুখ খুলেছেন ভারতের অন্যতম জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং তিলোত্তমার বিচারের দাবিতে গান বানিয়েছেন ‘আর কবে’। কার্যত এরপরই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অরিজিৎ সিং-ককটাক্ষ করলেন তৃনমূল মুখপাত্র কুণাল ঘোষ। নিজের এক্স হ্যান্ডেলে তৃনমূল নেতা লিখেছেন, অরিজিৎ সিং অপূর্ব গায়ক। ছেলেটিও ভালো। তিলোত্তমার ন্যায়বিচার চেয়ে গানটি যথাযথ, সমর্থন করি। কিন্তু সমস্যা হল বিবেক জাগে শুধু বাংলায়।মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দিজগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই চুপ?
আর এই ঘটনার পরই অরিজিৎ এর এক্স হ্যান্ডেল ‘আত্মজোয়ার’ থেকে একটি পোস্ট উঠে আসে। সেখানে তিনি নাম না করে, কুণাল ঘোষকেই ইঙ্গিত করেছেন। তিনি লিখেছেন, ‘ঠাকুর ঘরে কে আমি তো কলা খাই নি’। তিনি এর আগেও বলেছিলেন, ৯ই আগস্ট ২০২৪, কলকাতার একটি প্রথম সারির হাসপাতাল আরজি করে ঘটা নৃশংস ঘটনা সারা ফেলেছে গোটা দেশে। এই ঘটনার জেরে আমজনতা থেকে শুরু করে একাধিক মহলের লোকজন তীব্র নিন্দা করার পাশাপাশি তুমুল আন্দোলনে নেমেছে। অগুন্তি মহিলাদের ক্ষোভের আর্তনাদ উঠে আসছে একাধিকবার। তিনি এও বলেছেন, আমরা সকলে তিলোত্তমার সাহসিকতার প্রতি শ্রদ্ধা জানাই, যে তরুণ ডাক্তার মারা গিয়েছেন, যিনি নির্ভয়ে প্রতিবাদ করেছিলেন। নারী-পুরুষ নির্বিশেষে প্রতিবাদের আওয়াজ তুলি, লড়াই করি। এটি কেবল একটি প্রতিবাদী গান নয়- মহিলাদের নিরাপত্তার দাবিতে এটি একটি তীব্র আওয়াজ।







