জেলা

তিলোত্তমার বিচারের দাবিতে জেলায় জেলায় জেলাশাসকের অফিস ঘেরাও করল ভারতীয় জনতা পার্টির পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা

আদৌ কি তিলোত্তমা বিচার পাবে?
আরজি কর নিয়ে রাজ্য রাজনীতি এখন উত্তাল হয়েছে, জুনিয়র ডাক্তার থেকে শুরু করে, গণসংগঠন, এবং শাসক দল থেকে শুরু করে বিরোধীদল ,সবাই পথে নেমেছে আরজিকরের বিচার চাইতে, অপরদিকে সিপিএমও এই ঘটনার শাস্তি দাবি করছে, এখন প্রশ্ন উঠছে তিলোত্তমা কি সত্যি বিচার পাবে?
বিরোধীদল ক্রমাগত আক্রমণ করছে শাসকদলের বিরুদ্ধে, আবারো আজকে সেই চিত্র ধরা পরল সময় ৩৬৫-র পর্দায়।
রাজ্যের মহিলাদের উপর ক্রমাগত অত্যাচার এবং আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নির্যাতিতার বিচারের দাবিতে জেলায় জেলায় জেলাশাসকের অফিস ঘেরাও করল ভারতীয় জনতা পার্টির পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলা, মেদিনীপুর লোকসভার কনভেনার দেব গোপাল বেরার নেতৃত্বে মেদিনীপুরের জেলাশাসকের অফিস ঘেরাও হয় এই দিন, এছাড়া উপস্থিত ছিলেন ঘাটাল লোকসভার জেলা সভাপতি তপন বাবুসহ আরো জেলার নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.