বিদেশ

মধ্যরাতে গাড়ির ভেতর রহস্যজনক গুলিতে নিহত হায়দ্রাবাদের ছাত্র, গ্রেপ্তার বড় ভাই

রাত তখন ঠিক ১২টা বেজে ১ মিনিট। নিউইয়র্কের হিকসভিলের সাউথ ব্রডওয়ের নিস্তব্ধতা ভেঙে জরুরি নম্বর ৯১১-এ বেজে ওঠে একটি ফোন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি গাড়ির ভেতর থেকে উদ্ধার করে ২৪ বছর বয়সী ছাত্র মোহাম্মদ ইব্রাহিম আহমেদের গুলিবিদ্ধ দেহ। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু তদন্তের পরত খুলতেই বেরিয়ে আসে এক অবিশ্বাস্য সত্য—কোনো আততায়ী নয়, ইব্রাহিমের পিঠে বিদ্ধ হওয়া ঘাতক গুলিটি বেরিয়েছিল খোদ তার বড় ভাই মোহাম্মদ বশির আহমেদের (২৭) পিস্তল থেকেই!
নাসাউ কাউন্টি পুলিশ জানিয়েছে, গত ১৪ নভেম্বর দুই ভাই গাড়ির ভেতরে থাকাকালীন বশিরের পিস্তল থেকে ‘দুর্ঘটনাবশত’ গুলি বেরিয়ে লং আইল্যান্ড ইউনিভার্সিটির ছাত্র ইব্রাহিমের পিঠে লাগে। তবে মধ্যরাতে গাড়ির ভেতরে ওই আগ্নেয়াস্ত্র কীভাবে এলো বা ঠিক কী পরিস্থিতিতে গুলি চলল, সেই রহস্য এখনো উন্মোচন করেনি পুলিশ।
ঘটনার পর অনিচ্ছাকৃত নরহত্যা এবং অবৈধ অস্ত্র রাখার অভিযোগে বশিরকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে তিনি নিজেকে নির্দোষ দাবি করলেও তাকে পুলিশি হেফাজতে পাঠানো হয়েছে। এদিকে, সাত সমুদ্র তেরো নদী পারে এক ছেলের মৃত্যু ও অন্য ছেলের কারাবাসের খবরে হায়দ্রাবাদে ভেঙে পড়েছেন তাদের বাবা-মা। তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার খরচ মেটাতে আত্মীয়স্বজনরা একটি অনলাইন তহবিল সংগ্রহ শুরু করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.